নবদ্বীপে তৃণমূল প্রার্থী জয়ী, উল্লাস শহর জুড়ে - The News Lion

নবদ্বীপে তৃণমূল প্রার্থী জয়ী, উল্লাস শহর জুড়ে

 


দি নিউজ লায়ন;  নবদ্বীপের তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শংকর নস্করকে ১৮ হাজারেরও অধিক ভোটে হারিয়ে জয় লাভ করলেন। তিনি প্রথম থেকেই জেতার ব্যাপারে ছিলেন ১০০% আশাবাদী ছিলেন। সকাল থেকেই নবদ্বীপ শহর জুড়ে তৃনমূল কর্মী সমর্থকদের উল্লাস লক্ষ করা গেছে। আর বেলা গড়াতেই তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহার জয়ের খবর আসতেই তৃনমূলের কর্মী-সমর্থকরা নবদ্বীপ শহর জুড়ে সবুজ আবির মেখে এবং মুখে জয় বাংলা স্লোগান তুলে আনন্দে মেতে উঠলেন। এক কথায় নবদ্বীপ শহর সবুজে সবুজ হয়ে উঠলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.